1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে সাংবাদিক জামালের বিষপানে আত্মহত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আজকালের খবর পত্রিকার শ্রীপুর প্রতিনিধি জামাল উদ্দিন (৫০)বিষপানে আত্মহত্যা করেছেন। প্রায় ১৭ দিন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থেকে তিনি মৃত্যুর কাছে হাড় মানেন।
পরিবার ও থানা সূত্রে জানাযায়, জামাল ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কিটনাশক জাতীয় বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্হাবস্হায় প্রথমে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে মুমুর্ষাবস্হায় ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
ওই হাসপাতালে দীর্ঘ ১৭ দিন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকাবস্হায় জামাল উদ্দিন ৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটায় মৃত্যুবরণ করেন।

পরে বিষপানে তার মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেইস হিসেবে উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য শাহাবাগ থানাকে অবহিত করেন। এ প্রেক্ষিতে শাহাবাগ থানা পুলিশ বিষয়টির বিস্তারিত প্রতিবেন পেতে শ্রীপুর থানাকে বার্তা প্রেরণের করে।

শ্রীপুর থানার এসআই আব্দুল লতিফ তদন্ত করে জামাল উদ্দিনের বিষপানের বিষয়টির সত্যতা পায়।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এস আই আব্দুল লতিফ জানান, সাংবাদিক জামাল উদ্দিনের মৃত্যুর ঘটনায় শাহবাগ থানা থেকে প্রেরিত একটি বার্তায় তার বিষপানের বিষয়টির তদন্ত করে জানতে পারি জামাল উদ্দিন গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের তার পৈত্রিক বাড়িতে কিটনাশক জাতীয় বিষপানে গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৫ অক্টোবর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহাবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ মুনসুর জানান, জামাল উদ্দিনের পরিবারের সদস্যরা এবিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ব্যতিত তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ৬ অক্টোবর জামাল উদ্দিনের দুদফা জানাযা শেষে রাজেন্দ্রপুর পারিবারিক কবরস্হানে দাশ দাফন করা হয়।
তবে জামাল উদ্দিনের বিষপানের বিষয়টি দীর্গ ১৭ দিন চিকিৎসাধীন থাকাবস্হায় গোপন রাখেন তার পরিবার। পিজি হাসপাতাল কর্তৃপক্ষ রমনা থানাকে অবহিত করলে জামাল উদ্দিনের বিষপানের বিষয়টি সামনে আসে। এদিকে মৃত্যুর পর সাংবাদিক জামাল উদ্দিনের বিষপানে আত্মহত্যার বিষয়টি স্হানীয় সাংবাদিক ও তার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park