1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে জুলাই শহীদ দিবস পালিত হলো

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১২৯ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: সারাদেশের ন্যায় যশোরে প্রথমবারের মতো রাষ্ট্রীয় মর্যাদায় ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে ও তাঁদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাতে আজ বৃহস্পতিবার শহরের বকুলতলাস্থ ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।সকাল থেকেই স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিবসটি উপলক্ষে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার রফিকুল ইসলাম।
জেলা পরিষদের পক্ষে শ্রদ্ধা জানান জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষে সিভিল সার্জন ডা. মাসুদুর রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।জেলা বিএনপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি এনসিপি যশোর জেলার প্রধান সমন্বয়কারী নুরুজ্জামানের নেতৃত্বে দলটির জেলা শাখার নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা একে একে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park