
হাজী মু. ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে বর্ণাঢ্য আনন্দ র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে দেবিদ্বার উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এই আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ মাজেদা আহসান মুন্সী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী, বর্তমান যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী এবং সুফিয়া বেগম।
বক্তারা যুবদলের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও গৌরবময় ঐতিহ্যের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের যেকোনো ক্রান্তিলগ্নে যুবদল অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও দলের হাতকে শক্তিশালী করতে এবং দেশের গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবুল কালাম আজাদ, সাবেক আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, সদস্য সচিব কাজী মাসুদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. মহিউদ্দিন মাহফুজ, বর্তমান সদস্য সচিব আলীম পাঠান, পৌর যুবদলের সভাপতি মো. শাহ জামান মুন্সী ও সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম।
এছাড়াও উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী আনন্দ র্যালিতে অংশ নেন। র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।