1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় নগরঘাটা কালীবাড়ি ফুটবল মাঠে হাজারো দর্শক, অতিথি ও বাদ্যযন্ত্রের তালে তালে বর্ণিল বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সাতক্ষীরার রসুলপুর ফুটবল একাদশ ও কেশবপুর ফুটবল একাদশ। খেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইন চার্জ তোফাজ্জল হোসেন ।
সভাপতির বক্তব্যে মহব্বত আলী সরদার তরুণ সমাজকে অনলাইন জুয়া, মাদক ও সামাজিক বিশৃঙ্খলা থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, তরুণদের খেলাধুলা, বিনোদন ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজেদের এগিয়ে নিতে হবে।
৬০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ম্যাচের দ্বিতীয় পর্বে ৮ মিনিটে ১১ নম্বর জার্সিধারী প্লেয়ার রায়হানের প্রথম গোলে এগিয়ে যায় রসুলপুর ফুটবল একাদশ। শেষ পর্যন্ত আর কোন গোলের দেখা পাওয়া যায়নি । শেষ পর্যন্ত ১-০ গোলে কেশবপুর ফুটবল একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে রসুলপুর ফুটবল একাদশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি
সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান মোড় বিশিষ্ট
ইউনিয়ন বিএনপি’র এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক যুবদল সভাপতি হাবিবুর রহমান,
ইউনিয়ন যুবদলের আহ্বায় এরশাদ হোসেন মিলন, ইউনিয়ন কৃষক দল আহবায়ক সাহেব আলী
বিশিষ্ট ব্যবসায়ী ইনসাফ আলী সরদার, সাংবাদিক মারুফ হুসাইন
ধারাভাষ্যকার ওমর আলী সবুজ
ধারাভাষ্যকার ইকবাল হোসেন।
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park