1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৯৬ বার পঠিত

হাজী মু. ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের পরিবার ও বীর আহত যোদ্ধাদের সংবর্ধনা এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মহিলা দলের সভাপতি সুফিয়া খাতুন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন ভুলু পাঠান এবং কেন্দ্রীয় যুবশক্তির নেতা নাজমুল হাসান নাহিদ।
গণঅভ্যুত্থানের স্মৃতি ও আবেগঘন অনুভূতি প্রকাশ করে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের বাবা শফিকুল ইসলাম, শহীদ রায়হান রাব্বির বাবা ফজর আলী, শহীদ রুবেলের স্ত্রী হ্যাপি আক্তার ও শহীদ সাব্বিরের মা রিনা আক্তার। এছাড়াও সংবর্ধিত আহত জুলাই যোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক আক্তার হোসেন, তানভীর হাসান তুষার, সিয়াম আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান সরকার, কাজী নাছির, জহিরুল ইসলাম ও মো. মিরাজ।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park