1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১১৮ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: দেশব্যাপী আয়োজিত তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার যশোরে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।তেজগাঁও ভূমি ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। একই সময়ে যশোর টাউনহল মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণকে ভূমি সেবা পেতে আর হয়রানি ও দুর্নীতির শিকার হতে হবে না। প্রযুক্তিনির্ভর আধুনিক ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে এখন নাগরিকরা ঘরে বসেই অনলাইনে জমিজমা সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন।
তিনি বলেন, প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে ভূমি ব্যবস্থাপনাও আধুনিক হয়েছে। অনলাইনে খাজনা প্রদান, নামজারি, আবেদনসহ বিভিন্ন কার্যক্রম এখন সহজ হয়েছে। যারা অনলাইনে সেবা নিতে সক্ষম নন, তাদের জন্য ভূমি সহায়তা সেবা কেন্দ্র চালু রয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের ৬১টি জেলায় ৮৯৩টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে নির্ধারিত ফি’র বিনিময়ে সাধারণ মানুষ সহজেই ভূমি সেবা গ্রহণ করতে পারছেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের সেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও সরকারের রয়েছে।তিনি বলেন, “ভূমি ব্যবস্থাপনাকে যত বেশি প্রযুক্তিনির্ভর করা যাবে, ততই জমি সংক্রান্ত বিরোধ কমবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাবে।এ সময় প্রধানমন্ত্রী ‘ভূমি’ নামের মোবাইল অ্যাপের কথাও উল্লেখ করেন, যার মাধ্যমে নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, উন্নত প্রযুক্তি ব্যবহার করে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুতের কাজ চলছে এবং ভূমি প্রশাসনের প্রায় সব সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।
যশোর টাউনহল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।জেলা প্রশাসন, যশোর আয়োজিত এ মেলার মূল উদ্দেশ্য হচ্ছে ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জনগণকে সচেতন করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park