1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে চলমান সংকট নিরসন সম্ভব নয়: ….আহমেদ আবু জাফর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৮১ বার পঠিত

হাজী মু ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রশাসনের সভাকক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির দেবিদ্বার উপজেলা শাখা গঠন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এই সভার আয়োজন করা হয়।
আহমেদ আবু জাফর বলেন, “আমাদের সবাইকে নতুন করে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে গণমাধ্যমকে শক্তিশালী করা জরুরি। কথায় কথায় সাংবাদিকদের ওপর দোষ চাপানো, আবার কখনো ‘জাতির বিবেক’ বা ‘জাতির দর্পণ’ বলে ফুলঝুরি ছড়ানো—এসব দিয়ে সাংবাদিকতা পেশার মানোন্নয়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন বাস্তব উদ্যোগ, ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা।” তিনি সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান।
দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক এ বি এম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে সভাটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা। সভা সঞ্চালনা করেন শফিউল আলম রাজীব।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, বিএমএসএফ-এর সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান, কুমিল্লা জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন দেবিদ্বার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি ফারুক,জেলা শাখার সহ-সভাপতি মনোয়ার হোসেন, মো. আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী মাহমুদ হৃদয়, এ আর আহমেদ হোসাইন, এ কে এম মিজানুর রহমান কাউছার, ডা. মাসুদ হাসান, শিক্ষক প্রতিনিধি রুহুল আমিন ও অ্যাডভোকেট আনিসুর রহমান।
সভা শেষে জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক আগামী কার্যবছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট দেবীদ্বার উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে দৈনিক আজকালের খবর-এর প্রতিনিধি আহমেদ হোসাইনকে সভাপতি , দৈনিক আজকের পত্রিকা-এর প্রতিনিধি শফিউল আলম রাজীব সাধারণ সম্পাদক এবং দৈনিক ইনকিলাব এর জনি ফারুককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park