1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেশীয় প্রযুক্তির সাফল্য: নৌবাহিনীর জন্য নির্মিত ‘বিএনএফসি বলীয়ান’ উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৩২ বার পঠিত

ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ নৌবাহিনীর লজিস্টিক, মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনী পরিচালিত Dockyard and Engineering Works Limited (DEW) কর্তৃক নির্মিত ৭০ টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি দেশীয় প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের সমন্বয়ে এমন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম নির্মাণে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।

দেশীয় প্রযুক্তিতে নির্মিত ‘বিএনএফসি বলীয়ান’ জেটি ও সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজসমূহের মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ভারী যন্ত্রপাতি উত্তোলন ও স্থানান্তর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ৭০ টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন এ অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন নৌবাহিনীর অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নৌবাহিনী পরিচালিত Dockyard and Engineering Works Limited (DEW)-এর প্রকৌশলী ও দক্ষ জনবলের সমন্বয়ে নির্মিত এ প্ল্যাটফর্ম দেশের জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park