1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কোটি টাকা ব্যয় নির্মিত হসপিটাল আসছে না কোন কাজে, মিলছে না কাঙ্খিত স্বাস্থ্যসেবা ভোগান্তিতে সাধারণ মানুষ

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১১৭ বার পঠিত

হানিফ মাতুব্বর, ‎স্টাফ রিপোর্টারঃ ‎মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নে নির্মিত ২০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত এ হাসপাতালটি ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হলেও এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেজুলেশনে কোড নম্বর না থাকায় হাসপাতালটিতে কোনো ধরনের সরকারি বরাদ্দ, ওষুধ সরবরাহ কিংবা ডাক্তার, নার্স ও অন্যান্য জনবল নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। ফলে আধুনিক সুবিধাসম্পন্ন ভবনটি ব্যবহার না হওয়ায় কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
‎এলাকাবাসীর অভিযোগ, একটি পূর্ণাঙ্গ হাসপাতাল থাকা সত্ত্বেও তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জরুরি চিকিৎসার জন্য তাদের দূরবর্তী হাসপাতালে যেতে হচ্ছে, যা সময় ও অর্থ—দুই দিক থেকেই কষ্টসাধ্য।
‎স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শুধুমাত্র রেজুলেশনে কোড নম্বর অন্তর্ভুক্ত না হওয়ার কারণেই হাসপাতালটি চালু করা যাচ্ছে না। অথচ হাসপাতালটি চালু হলে কবিরাজপুর ইউনিয়নসহ আশেপাশের কয়েক হাজার মানুষ সহজে ও দ্রুত চিকিৎসা সেবা পেতেন।
‎এ অবস্থায় এলাকাবাসী মানবিক ও জরুরি দৃষ্টিকোণ থেকে দ্রুত হাসপাতালটির জন্য রেজুলেশনে কোড নম্বর প্রদান, প্রয়োজনীয় সরকারি বরাদ্দ নিশ্চিতকরণ এবং চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি জানিয়েছেন।
‎এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park