1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের বিরুদ্ধে শ্রীপুরে প্রতিবাদ ও মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫৭ বার পঠিত

​মোঃ ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সামনে থেকে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদী
মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। সোমবার (১১ মে) সকাল ১১টায় শ্রীপুর উপজেলা গেট সংলগ্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদী মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা ফারিয়া আজীবন সদস্য
টিপু সুলতান,শ্রীপুর উপজেলা ফারিয়া সভাপতি রাসেল মন্ডল এবং সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলা ফারিয়া সাধারণ সম্পাদক মেহেদী হাসান পিপাস,
​মানববন্ধনে বক্তারা বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের অন্যতম শিক্ষিত জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রে তারা প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন।” তারা আরও উল্লেখ করেন যে, দালাল চক্রের প্রভাবমুক্ত হয়ে সম্মানের সাথে কাজ করা এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য সারাদেশে একযোগে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
​মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও স্বীকৃতি প্রদান। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা। ​অযাচিত হয়রানি বন্ধ করে সুষ্ঠু কর্মপরিবেশ তৈরি করা।
​কর্মসূচিতে শ্রীপুর উপজেলা ও গাজীপুর জেলা ফারিয়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিলেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত তাদের এই যৌক্তিক দাবিগুলো মানা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park