1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার চুক্তি বাতিল, ঢাকায় বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলার অভিযোগের বিচার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে অংশ নেওয়া নেতারা নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানান। একই সঙ্গে ঢাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলার অভিযোগের সুষ্ঠু বিচার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তিকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তসলিমুর রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য বিপুল বিশ্বাস, বাসদ যশোর জেলা শাখার সদস্যসচিব কমরেড হাসিবুর রহমান, সিপিবি যশোর জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক আবু হাসান।
মানববন্ধন ও সমাবেশ সঞ্চালনা করেন বাসদ যশোর জেলা শাখার সদস্য আলাউদ্দিন।কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি যশোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park