মোঃ ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সামনে থেকে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদী
মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। সোমবার (১১ মে) সকাল ১১টায় শ্রীপুর উপজেলা গেট সংলগ্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদী মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা ফারিয়া আজীবন সদস্য
টিপু সুলতান,শ্রীপুর উপজেলা ফারিয়া সভাপতি রাসেল মন্ডল এবং সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলা ফারিয়া সাধারণ সম্পাদক মেহেদী হাসান পিপাস,
মানববন্ধনে বক্তারা বলেন, "মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের অন্যতম শিক্ষিত জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রে তারা প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন।" তারা আরও উল্লেখ করেন যে, দালাল চক্রের প্রভাবমুক্ত হয়ে সম্মানের সাথে কাজ করা এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য সারাদেশে একযোগে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও স্বীকৃতি প্রদান। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা। অযাচিত হয়রানি বন্ধ করে সুষ্ঠু কর্মপরিবেশ তৈরি করা।
কর্মসূচিতে শ্রীপুর উপজেলা ও গাজীপুর জেলা ফারিয়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিলেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত তাদের এই যৌক্তিক দাবিগুলো মানা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।