1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সাতক্ষীরা সদরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৯৭ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় সোমবার (১২ অক্টোবর) দুপুর ২ টার সময় সাতক্ষীরা সদর উপজেলা কনফারেন্স রুমে
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্তের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর প্রকৃত ডাটাবেজ তৈরি এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই দেশব্যাপী এই ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের নিকট সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাসমূহ পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং একটি স্বাবলম্বী পরিবার গঠনে এই কার্যক্রম অনন্য ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এম রহমতুল্লাহ পলাশ।এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম,শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিদুল হক,উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন কারিগরি ও মাঠপর্যায়ের পরিকল্পনা তুলে ধরেন। প্রেস কনফারেন্সে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স ও মতবিনিময় সভায় মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ নিশ্চিত করা এবং সর্বসাধারণের মাঝে সচেতনতা তৈরির উদ্দেশ্যে স্থানীয় প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এই প্রেস কনফারেন্সের আয়োজন করে।

প্রেস কনফারেন্স ও কার্যক্রমের মূল বিষয়সমূহ:

* কার্যক্রমের মূল লক্ষ্য: প্রকৃত সুবিধাভোগী ও প্রান্তিক জনগোষ্ঠীর ডেটাবেস তৈরি করে কোনো ধরনের রাজনৈতিক বা মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরকারি অনুদান ও সহায়তা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া।
* সম্পূর্ণ বিনামূল্যে কার্ড বিতরণ: সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে ফ্যামিলি কার্ডের জন্য কোনো প্রকার ফি বা টাকা দেওয়ার প্রয়োজন নেই। প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মাধ্যমে সাধারণ জনগণকে সতর্ক করা হয়েছে যেন তারা কোনো প্রতারক চক্রের ফাঁদে পা না দেন।
* মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী নিয়োগ: সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ এর জন্য তথ্য সংগ্রহকারী (Enumerator) এবং সুপারভাইজারদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
* নারীদের অগ্রাধিকার ও ডিজিটাল সেবা: এই কর্মসূচির আওতায় পরিবারের নারী প্রধান বা মায়েদের নামে কার্ড ইস্যু করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রাপ্ত অনুদান সরাসরি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে বিতরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park