1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

চাটখিলে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৪০ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ গত (৪ মে) ঢাকায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদেরকে “দালাল” বলে আখ্যায়িত করা ও তাদের গ্রেফতারের প্রতিবাদে “ফারিয়া” চাটখিল উপজেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে চাটখিল প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ফারিয়ার চাটখিল উপজেলা সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নজির আহমেদ হারুনসহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভা শেষে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে প্রতিনিধিদেরকে “দালাল” আখ্যায়িত না করে তাদেরকে সম্মানের সাথে কাজ করার পরিবেশ সৃষ্টি করাসহ পাঁচ দফা দাবি তারা প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park