1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে ওএমএসে গতি আনতে মাঠে খাদ্য কর্মকর্তা, স্বস্তি-ভোগান্তি দুটোই বলছেন ভোক্তারা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মোঃ ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে মাঠে নেমেছেন উপজেলা খাদ্য কর্মকর্তা কামাল সরকার। তার নেতৃত্বে জোরদার তদারকি ও সরেজমিন পরিদর্শনে কিছুটা স্বস্তি ফিরেছে ভোক্তাদের মাঝে, যদিও রয়ে গেছে দীর্ঘ লাইনের ভোগান্তি।

মঙ্গলবার (৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ডিলার পয়েন্ট ঘুরে দেখেন তিনি। দিনটি শুরু হয় সকাল ৯টায় গড়গড়িয়া মাস্টারবাড়ি নতুন এলাকার মেসার্স সুলাইমান এন্টারপ্রাইজ পরিদর্শনের মাধ্যমে। পরে তিনি মাওনা চৌরাস্তা এলাকার মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজে গিয়ে ভোক্তাদের সঙ্গে কথা বলেন এবং সরাসরি অভিযোগ-পরামর্শ শোনেন।

এ সময় ভোক্তারা জানান, আগের তুলনায় এখন নিয়মিতভাবে আটা ও চাল পাওয়া যাচ্ছে, যা তাদের জন্য স্বস্তির। তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করতে গিয়ে অনেকেই ভোগান্তিতে পড়ছেন। পাশাপাশি, শ্রীপুরের বিস্তৃত এলাকার কথা বিবেচনায় আরও ডিলার পয়েন্ট বাড়ানোর দাবি জানান তারা।
ওএমএস চাল আটা সংগ্রহে ভোক্তারা

পরিদর্শন শেষে উপজেলা খাদ্য কর্মকর্তা কামাল সরকার বলেন, আমরা নিশ্চিত হতে চাই ভোক্তারা সঠিক পরিমাণে চাল-আটা পাচ্ছেন কি না। সরেজমিনে এসে দেখা যাচ্ছে, তারা সরকারি নিয়ম অনুযায়ী পণ্য পাচ্ছেন। তবে সরবরাহ বাড়ানো সরকারের নীতিগত সিদ্ধান্ত। শ্রীপুর যেহেতু বড় এলাকা, তাই ডিলার পয়েন্ট সংখ্যা বাড়ানো হলে ভোক্তাদের ভোগান্তি কমবে।
ওএমএস কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবা সহজলভ্য করতে মাঠ পর্যায়ের এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park