1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

২৪ এপ্রিল যশোর ইনস্টিটিউট নির্বাচন-৩,০২৯ ভোটার নির্বাচিত করবেন ২০ পরিচালক

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ দুই প্যানেল ও দুই স্বতন্ত্রসহ ৪২ প্রার্থীর ভোটযুদ্ধ, গণসংযোগে সরগরম শহর ৩,০২৯ ভোটার নির্বাচিত করবেন ২০ পরিচালক যশোর ইনস্টিটিউটের দ্যুতিতে আলোকিত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত এ জেড এম সালেক’র নতুন আলোর পথে অবিরাম অভিযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত আনিছুজ্জামান পিন্টু’র
যশোর ইনস্টিটিউট পরিচালনা পর্ষদের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারণা। আগামী ২৪ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে ওই দিনই গণনা করে ফলাফল প্রকাশ করা হবে।
ভোটের মাঠে দুই প্যানেল ও দুই স্বতন্ত্র প্রার্থী।এবারের নির্বাচনে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ এবং ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ নামে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং দুইজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৩,০২৯ জন ভোটারের মধ্যে ১,৮৭৯ জন জীবন সদস্য রয়েছেন। ভোটাররা গোপন ব্যালটে ২০ জন পরিচালক নির্বাচিত করবেন।
শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা
শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন পেতে লিফলেট হাতে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা সদলবলে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভোটার আর প্রার্থীদের পদচারণায় মুখরিত থাকছে ইনস্টিটিউট কার্যালয়, রওশন আলী মঞ্চসহ গোটা অঙ্গন।
প্যানেল ও প্রার্থী পরিচিতি
সংস্কার ও উন্নয়ন সমিতি : ব্যালট নং ১-২০ যশোর ইনস্টিটিউটের দ্যুতিতে আলোকিত সমাজ গড়ার প্রত্যয়’ নিয়ে এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন এ.জেড.এম সালেক (স্বপন) ও কাসেদুজ্জামান সেলিম।
প্রার্থীরা হলেন : ১. এ.জেড.এম সালেক স্বপন, ২. সৈয়দ শাহাজাহান আলী খোকন, ৩. শাহনেওয়াজ আনোয়ার লেনিন, ৪. অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, ৫. অধ্যাপক ইবাদত আলী, ৬. আলমগীর হোসেন, ৭. চঞ্চল কুমার সরকার, ৮. জিল্লুর রহমান, ৯. হাচিনুর রহমান, ১০. অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, ১১. আক্তারুজ্জামান, ১২. প্রফেসর শেখ জুলফিকার আলী, ১৩. শাহাবুদ্দীন আহমেদ সাবু, ১৪. এসএম মুস্তাফিজুর রহমান কবীর, ১৫. সানোয়ার আলম খান দুলু, ১৬. এমরান সাদিক, ১৭. অ্যাডভোকেট আবুল কায়েস, ১৮. রায়হান সিদ্দিকী প্রবাল, ১৯. অজয় দত্ত এবং ২০. কাসেদুজ্জামান সেলিম।
পরিবর্তন ও উন্নয়ন পরিষদ : ব্যালট নং ২১-৪০ নতুন আলোর পথে অবিরাম অভিযাত্রা অব্যাহত রাখার প্রত্যয়’ নিয়ে এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন আনিসুজ্জামান পিন্টু ও তরিকুল ইসলাম।
প্রার্থীরা হলেন : ২১. আনিসুজ্জামান পিন্টু, ২২. আবুল হাসিম রেজা, ২৩. মনজুর কাদের মঞ্জু, ২৪. ফেরদৌস হোসেন আলমগীর, ২৫. নাসির উদ্দীন মিঠু, ২৬. মমতাজ খাতুন, ২৭. নাছিম উদ্দিন খান, ২৮. বদরুজ্জামান, ২৯. হাবিবুর রহমান রুবেল, ৩০. তরিকুল ইসলাম, ৩১. সালমান হোসেন, ৩২. শাহাবুদ্দীন, ৩৩. জাকির হোসেন, ৩৪. জুবায়ের হোসেন, ৩৫. শেখ সাদী হ্যাভেন, ৩৬. আবুল কালাম আজাদ (মামুন আজাদ), ৩৭. এসএম তোজাম্মেল হক, ৩৮. শারমিন সুলতানা (সাথী), ৩৯. নূর-ই-আলী-নূর-মামুন এবং ৪০. হাসেম আলী। স্বতন্ত্র প্রার্থী : ৪১. নুরুন্নবী এবং ৪২. মাহবুবুর রহমান।
প্যানেল লিডারদের বক্তব্য
সংস্কার ও উন্নয়ন সমিতির প্যানেল লিডার এজেএম সালেক স্বপন বলেন, ‘নির্বাচনী প্রচারণা চলছে পুরোদমে। সম্মানিত ভোটাররা বিচার-বিশ্লেষণ করে যোগ্য প্রার্থীদের ভোট দেবেন। যশোরবাসীর গর্বের এ প্রতিষ্ঠানটির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাঁর প্যানেলের সকল প্রার্থীকে বিজয়ী করতে ইনস্টিটিউটের সকল সম্মানিত ভোটারের প্রতি বিনীত আহ্বান জানাই।
অন্যদিকে, পরিবর্তন ও উন্নয়ন পরিষদের প্যানেল লিডার আনিসুজ্জামান পিন্টু বলেন, প্রচারণা অব্যাহত রয়েছে। দীর্ঘদিন ইনস্টিটিউটে ভোট হচ্ছিল না। আমরা প্যানেল দিয়ে সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করেছি। যশোরবাসীর গর্বের এ প্রতিষ্ঠানটির সাম্প্রতিক নেতৃত্বের যে ধারা, তা থেকে বেরিয়ে আসতে ইনস্টিটিউটের সকল সম্মানিত ভোটারের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park