1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কিডনি রোগে গুরুতর অসুস্থ জুলাইয়ের নারী সাংবাদিক নার্গিস- ঢাকা সিএমএসে ভর্তি

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দেলপাড়া ইউনিয়নের বাসিন্দা নারী সংবাদকর্মী ও ‘জুলাই যোদ্ধা’ নার্গিস আক্তার নিশা বর্তমানে কিডনি রোগে গুরুতর অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন। প্রয়োজনীয় অর্থের অভাবে তার চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

পেশায় একজন সাংবাদিক নার্গিস আক্তার নিশা। তার পিতা মৃত মোঃ মন্তাজ উদ্দিন, মাতা মৃত আঙ্গুরা বেগম এবং স্বামী মৃত আব্দুর রাজ্জাক। তার স্থায়ী ঠিকানা দেলপাড়া, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই সাইনবোর্ড এলাকায় সংঘটিত এক সহিংস ঘটনার শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে ঢাকা বিভাগের (গ) ক্যাটাগরির ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত করা হয় (গেজেট নম্বর–১৪৭২)। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভোগার পর সম্প্রতি তার কিডনি রোগ ধরা পড়ে, যা বর্তমানে জটিল আকার ধারণ করেছে।

চিকিৎসার অংশ হিসেবে সর্বশেষ ২০২৫ সালের ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু আর্থিক সংকটের কারণে বর্তমানে তার চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে।

জানা যায়, বর্তমানে তিনি ঢাকা সিএমএসে ভর্তি আছেন মহিলা ওয়াজ ১৪ নাম্বার বেডে। অসম্পূর্ণ চিকিৎসার কারণে তার শারীরিক অবস্থার দিন দিন অবনতি ঘটছে। গত ২৯ মার্চ ২০২৬ তারিখে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, তিনি কিডনি জনিত জটিলতায় ভুগছেন। এর ফলে তার কোমরে তীব্র ব্যথা, মাথা ও ঘাড়ে যন্ত্রণা এবং এক হাতে প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছে। পাশাপাশি প্রস্রাবে সংক্রমণ ও রক্ত জমাট বাঁধার সমস্যাও দেখা দিয়েছে, যা অত্যন্ত কষ্টদায়ক।

ব্যক্তিগত জীবনেও তিনি চরম অসহায় অবস্থায় রয়েছেন। তার বাবা-মা ও স্বামী কেউই জীবিত নেই। একমাত্র ১১ বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন। ফলে শিশুটির ভবিষ্যৎও গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে।

এমতাবস্থায় দেশ-বিদেশে অবস্থানরত বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে তার চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সামান্য সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে একজন মায়ের জীবন এবং রক্ষা করতে পারে একটি শিশুর ভবিষ্যৎ।

সহায়তা পাঠানোর তাঁর নিজ নম্বর (বিকাশ): ০১৭২৮০৬০৯২৭

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park