1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

‎গাজীপুরের শ্রীপুরে রাস্তা উদ্বোধন করলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন বেপারী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পঠিত

‎শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ ‎গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় যাতায়াত ব্যবস্থা আধুনিকায়ন ও জনভোগান্তি লাঘবে পৃথক দুটি রাস্তার উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে পৌর এলাকার বেড়াইদের চালা এলাকায় উন্নয়ন কাজগুলোর উদ্বোধন করা হয়। মোট ৭৪ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প দুটি বাস্তবায়িত হচ্ছে।

‎​প্রথম প্রকল্পটি পৌরসভার বেড়াইদের চালা আনোয়ার ব্যাপারির বাড়ি হতে লিচু বাগান অভিমুখী রাস্তার উন্নয়ন। ৪০০ মিটার দীর্ঘ ও ৩.৬ থেকে ৬ মিটার প্রশস্ত এই সড়কটি আধুনিক ইউনি ব্লক (Uni Block) দ্বারা নির্মাণ করা হচ্ছে। ৬০ লক্ষ টাকা বাজেটের এই প্রকল্পের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ’।

‎​দ্বিতীয় প্রকল্পটি লিচু বাগান হতে দোখলা অভিমুখী ৪০০ মিটার দীর্ঘ রাস্তার এইচবিবি (HBB) উন্নয়ন কাজ। ১৪ লক্ষ টাকা বাজেটের এই প্রকল্পটির প্রশস্ততা ১০ ফুট। এই রাস্তাটির জন্য আবেদন করেছিলেন শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি ফরিদ আলম ও ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম। প্রকল্পটির বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘খান এন্টারপ্রাইজ’।

‎​উন্নয়ন কাজ দুটির শুভ উদ্বোধন করেন শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী। উদ্বোধনকালে তিনি বলেন, “এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও যাতায়াত কষ্ট বিবেচনা করে এই উন্নয়ন কাজগুলো শুরু করা হয়েছে। আধুনিক ও টেকসই নির্মাণ সামগ্রী ব্যবহারের মাধ্যমে রাস্তার গুণগত মান নিশ্চিত করা হচ্ছে যেন ভবিষ্যতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করতে পারে।”

‎​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আলম এবং উপ-সহকারী প্রকৌশলী হারুনর রশীদ। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎​পৌর প্রকৌশল বিভাগ জানায়, ইউনি ব্লক ও এইচবিবি পদ্ধতিতে রাস্তাগুলো নির্মিত হওয়ায় এগুলো আগের চেয়ে অনেক বেশি টেকসই হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে জনগণের চলাচলের জন্য রাস্তাগুলো উন্মুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park