1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে শার্শায় সাবরেজিস্ট্রি অফিসের মিলন’কে ঝিকরগাছায় বদলি না করতে যশোর জেলা রেজিস্ট্রারকে চিঠি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৩১ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার সাবরেজিস্টার অফিসের ৪র্থ শ্রেণির কর্মচারী (মোহরার) শামসুজ্জামান মিলন’কে ঝিকরগাছা অফিসে বদলী না করার জন্য জেলা রেজিস্ট্রার বরাবর চিঠি প্রদান করেছে ঝিকরগাছা সাবরেজিস্টার অফিসের দলিল লেখক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সহ এলাকার সাধারণ জনগন। মঙ্গলবার (২৪ মার্চ) গণস্বাক্ষরকৃত এই চিঠি ঝিকরগাছা থেকে যশোর পাঠানো হয়েছে।চিঠিতে উল্লেখ করা হয়েছে, যশোর জেলার ঝিকরগাছা সাবরেজিস্ট্রি অফিসে কর্মকর্তা কর্মচারী ও দলিল লেখকদের ঐক্যমতের ভিত্তিতে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সেবাগ্রহিতাদের সর্বোচ্চ সেবার মাধ্যমে দীর্ঘদিন পরিচালিত হয়ে আসছে।কিন্তু বর্তমানে শার্শা সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত মোঃ শামছুজ্জামান মিলনকে বদলীর মাধ্যমে ঝিকরগাছা অফিসে যোগদানের জন্য মৌখিক গুঞ্জন শোনা যাচ্ছে। শামছুজ্জামান মিলন একজন পরিচিত সন্ত্রাসী, পরসম্পদ লোভী, মাদক কারবারী ব্যক্তি। তার নামে (১) যশোর এর কোতয়ালী থানার এফআইআর নং-১৯/১০৩৩, তারিখ-০৫ জুলাই ২০১৭; সময়- দুপুর- ১৪:২০ ঘটিকা, ধারা-১৯(১) এর ১(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; এজাহারে অভিযুক্ত; (২) যশোর এর কোতয়ালী থানার এফআইআর নং-৮৯/২৩৭, তারিখ-১৬ ফেব্রুয়ারী ২০১৭; সময়- রাত্র – ০০:৩৫ ঘটিকা, ধারা-১৯(১) এর ১(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; এজাহারে অভিযুক্ত; (৩) যশোর এর কোতয়ালী থানার এফআআর নং- ১৩৯/১৪৮২, তারিখ-২৯ নভেম্বর ২০১৬; সময়- সকাল- ০৮:৪০ ঘটিকা, ধারা-১৯(১) এর ১ (খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; এজাহারে অভিযুক্ত, মোট ৩টি মাদক মামলা চলমান। এমনকি তার বিরুদ্ধে দলিলের লিখিত ভলম বইয়ের পাতা নষ্ট করা, দালালি, জালিয়াতি, রেজিস্ট্রিকৃত দলিলের পাতায় কাটাছেড়া, পাতা পরিবর্তনসহ অফিসে উপস্থিত সেবাগ্রহিতাদের জিম্মি করে ঘুষ আদায় তার নিয়মিত ঘটনা। সে একজন ৪র্থ শ্রেণির কর্মচারী, তার পূর্বপুরুষ হতে পারিবারিক অস্বচ্ছলতা থাকা স্বত্বেও বর্তমানে সে যশোর শহরে ৪ কোটি টাকা ব্যয়ে জমিসহ বাণিজ্যিক / আবাসিক ভবন ক্ৰয় করেছেন।এত অভিযোগে দোষী ব্যক্তিকে আমরা ঝিকরগাছা দলিল লেখক কল্যাণ সমিতি কিভাবে আমাদের কাছে আসা সেবাগ্রহিতাদের ও তাদের মূল্যবান রেজিস্ট্রিকৃত দলিল বা সরকারি ফিসের হিসাবের দায়ভার তার জিম্মায় প্রদান হস্তান্তর করিব? চিঠিতে মিলনকে ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিসে যোগদানে অসম্মতি প্রদানসহ বদলী বাতিলের জন্য আবেদন জানানো হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে শামসুজ্জামান মিলন বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। আমার নামে মাদক মামলা ছিলো কিন্তু কোর্ট ফাইনাল দিয়ে দিয়েছে। তবে এর স্বপক্ষে তিনি কোনো দালিলিক প্রমাণ দেখাতে পারেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park