1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে শার্শা উপজেলায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও ফলজ গাছ বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১১১ বার পঠিত

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধিঃ যশোরে শার্শা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ফলজ গাছ বিতরণ করা হয়েছে।১৮ মার্চ বুধবার সকালে শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এক কর্মসূচিতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধুর তত্ত্বাবধানে এবং ছাত্র বিষয়ক সম্পাদক শরীফুজ্জামান পরাগের সৌজন্যে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।এসময় উপস্থিত ছিলেন শার্শা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, বিএনপি নেতা বক্তিয়ার রহমান, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি ও আরঙ্গজেব, উপজেলা ছাত্রদলের আব্দুজ শাওন, সদর বিএনপির সভাপতি ফাইনাল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লালটু এবং শ্যামলা গাছি ওয়ার্ড বিএনপির সভাপতি আনসার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park