1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের পাইপ পড়ে ৫ বছরের শিশু ইয়াছিনের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পঠিত

খান মোঃ রফিক, সিনিয়র রিপোর্টারঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের পাইপ পড়ে ইয়াছিন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আকবরনগর এলাকার বাসিন্দা রুবেল মিয়ার ছেলে। সে তার পরিবারের সঙ্গে পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় মল্লিক ডাক্তারের বাড়িতে ভাড়া থাকতো।
স্থানীয়রা জানান, পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় মো. মিজানুর রহমানের একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ চলছিল। এসময় হঠাৎ পাইলিংয়ের একটি ভারি পাইপ ছিঁড়ে গিয়ে সেখানে থাকা শিশু ইয়াছিনের ওপর গিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাছিনুজ্জামান জানান, নিহত শিশুর বাবা নারায়ণগঞ্জের বাহিরে আছে। সে আসলে যে সিদ্ধান্ত দিবে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুর মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে রাখা আছে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ময়নাতদন্তের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park