1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মেঘনায় সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও নিম্ন আয়ের ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩০১ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, (মেঘনা) কুমিল্লা প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের হরিপুর গ্রামে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে “সিকদার ফাউন্ডেশনের” পক্ষ থেকে প্রায় ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার, ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩.টায় সামাজিক সংগঠন “সিকদার ফাউন্ডেশন”–এর উদ্যোগে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মোঃ এবাদউল্লাহ সিকদারের নিজ বাড়িতে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার গরীব, অসহায়, সুবিধাবঞ্চিত ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

“সিকদার ফাউন্ডেশন” মানবতার সেবায় নিবেদিত
সিকদার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত-২০২৬ইং এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ এবাদউল্লাহ সিকদার।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যতম সদস্য মোঃ ইমরান সিকদার, এডভোকেট মোঃ নাছির সিকদার, সহ স্থানীয় ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্ধ।

দিক নির্দেশনায় ছিলেন সিকদার ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ সোহেল সিকদার, সেকেন্ড অফিসার, নাসিরনগর থানা, ব্রাহ্মনবাড়িয়া।ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোঃ মোমিন সিকদার।

ফাউন্ডেশনের আয়োজকরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সিকদার ফাউন্ডেশন” এর পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও ঈদ উপহার ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ভবিষ্যতেও আরও বড় করে এমন মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আয়োজনেঃ- সিকদার ফাউন্ডেশন, হরিপুর, মেঘনা, কুমিল্লা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park