1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে সাংবাদিকের বিরোদ্ধে মিথ্যা ও হয়রানির মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পঠিত

আবুল কালাম আজাদঃ দৈনিক আমার প্রাণের বাংলাদেশ এর সংবাদিক সুজন মন্ডলের এর বিরোদ্ধে মিথ্যা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়, সোমবার সকাল ১১ টায় শ্রীপুর থানা মোড় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রাণের বাংলাদেশে এর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জেলা ও উপজেলার সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, সাংবাদিক সুজন মন্ডলের নামে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও  প্রতিবাদ জানাই। বিগত সরকারের আমলেও এমন হয়রানিমূলক মামলা করা হয়েছিল। কিন্তু সাংবাদিকদের তারা দাবিয়ে রাখতে পারেনি। কিন্তু হাজারো মানুষের রক্ত ও ত্যাগের মাধ্যমে আসা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও সাংবাদিক হয়রানি ও নিপীড়ন বন্ধ না হওয়া রাষ্ট্রের জন্য লজ্জার। এই সময়ে এসেও শুধু সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হত্যার ঘটনাও ঘটছে। আমরা এসব হত্যার বিচার চাই। মিথ্যা ও বানোয়াট তথ্যে সাংবাদিকদের মামলার আসামি করা হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানাই।  এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।শ্রীপুর থানা রিপোর্টক্লাবের সভাপতি সোহাগ প্রধাণ বলেন,
সাংবাদিকদের হয়রানি করার প্রবণতা এখনও থেমে যায়নি। এখন মিথ্যা মামলা সাংবাদিক হয়রানির হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিক এম হাসান ও খোরশেদ আলম সাগরের নামে হওয়া মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক। আমরা সরকারের কাছে আবেদন করবো অবিলম্বে তাদের নামে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।দৈনিক আমার প্রাণের সম্পাদক বলেন,প্রতিনিয়ত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হচ্ছে। এবং মামালায় বলা হয় সাংবাদিক সুজন মন্ডল লাঠি নিয়ে মারধর করতে যায়, কিন্তু সুজন মন্ডল দুই বছর আগে এক্সিডেন্টে একটি পা কেটে ফেলে। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, জেলা উপজেলা সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park