1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাংবাদিক দিদারুল আলমের মায়ের মৃত্যুতে সিজেএফডি’র শোক

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২০৭ বার পঠিত

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র চিফ রিপোর্টার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম দিদারের মাতা আছিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৯ টায় কুমিল্লার ময়নামতির শাহদৌলতপুর গ্রামের মৈশান বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক বিভিন্ন জটিলতায় হাসপাতাল এবং বাসায় চিকিৎসাধীন ছিলেন। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে, নাতি – নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক দিদারুল আলমের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা। সংগঠনটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

দিদারুল আলমের বাবা আলী আহাম্মদ মৈশান ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তিনি এক সময় ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার সদস্য ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park