1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

মেঘনায় বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যতিক্রম উদ্যোগে গ্রাম পুলিশের অবসরজনিত রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৮০ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, (মেঘনা) কুমিল্লা প্রতিনিধিঃ-কুমিল্লার মেঘনা উপজেলার ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন কর্মজীবন শেষে অবসর গ্রহণকারী গ্রাম পুলিশ সদস্য হোরন চন্দ্র দাসকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (০৩ মে) সকাল ১১.টায় বড়কান্দা ইউনিয়ন পরিষদের হলরুমে পরিষদের মানবিক চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন রিপনের ব্যতিক্রম উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন রিপন। এবং সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এ,কে,এম,এস,এ, কিবরিয়া।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন রিপন বলেন, অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ হোরন চন্দ্র দাস দীর্ঘদিন আমাদের বড়কান্দা ইউনিয়ন পরিষদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে বিশ্বব্যাপী করোনা মহামারির সময় তারা জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা প্রশংসনীয়।

মোঃ ফারুক হোসেন রিপন বলেন, হোরন দাশ এর জন্য আমাদের আজকের এই বিদায় অনুষ্ঠান, মেঘনায় বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি উপজেলার বিভিন্ন অফিসার, পুলিশ কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের অনুষ্ঠান করে ঐ কর্মস্থ থেকে তাদের বিদায় দেওয়া হয়। আমি হঠাৎ চিন্তা করে দেখলাম যারা গ্রাম পুলিশ তাদের দায়িত্ব কিন্তু বিশাল বড়, তাদের চাকরীটা একদম ছোট, তাদের বেতনও খুব কম, আমরা তাদের ঐভাবে মূল্যায়নও করি না। আমি পরে চিন্তাভাবনা করে দেখলাম আমাদের গ্রাম পুলিশ হোরন চন্দ্র দাস তার বয়স হয়েছে, সে বিদায় নিবে, এই ইউনিয়ন পরিষদটা হল আমাদের একটি পরিবার। আমাদের ইউনিয়ন পরিষদের সকল সদস্যেদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই হোরন চন্দ্র দাসকে বিদায় অনুষ্ঠান করে আমরা তাকে বিদায় দিবো, তাই আজকের এই অনুষ্ঠানের আয়োজন।

উক্ত অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা কামাল, মোঃ সাহাব উদ্দিন (সাব মিয়া),
বড়কান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহফুজ মিয়া। আরও স্বাগতম বক্তব্য রাখেন ২নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম মোল্লা, ১নং ওয়ার্ডের সদস্য মোঃ আবু বকর সিদ্দিক, ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ শুক্কুর আলী, ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ আলম মেম্বার, ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ মোহসীন মিয়া, ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ হাবিব উল্লাহ, ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুল মান্নান, ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ আবুল হোসেন, ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ জামান মিয়া, ১,২, ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য মোসাঃ সুফিয়া বেগম, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য মোসাঃ মাফিয়া বেগম, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা সদস্য মোসাঃ মানসুরা বেগম, সাংবাদিক মোঃ নাজিম উদ্দিন, এবাদউল্লাহ সিকদার, দুলাল মিয়া, কাউসারসহ গ্রাম পুলিশের দফদার লোকনাথ চন্দ্র দাস, হৃদয় চন্দ্র দাস, অর্জুন চন্দ্র দাস, জোস্না চন্দ্র দাস, সয়দেব চন্দ্র দাস, গোসাই চন্দ্র দাস, সারথী চন্দ্র দাস প্রমূখ।

বিদায়ী গ্রাম পুলিশ সদস্য হোরন চন্দ্র দাস তার বক্তব্যে বলেন, চাকরি জীবনের সমাপ্তি হলেও ইউনিয়নবাসীর সঙ্গে কাটানো সময় তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তারা সুন্দর এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যেদের প্রতি ও উপস্থিত সকলের কাছে আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে চেয়ারম্যানের নেতৃত্বে পরিষদের পক্ষ থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য বিদায়ী গ্রাম পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। মোঃ রিপন চেয়ারম্যান গ্রাম পুলিশ সদস্যের হাতে এ শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেন। আয়োজিত এ অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে তাকে বর্ণাঢ্য বিদায় জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park