1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে তিন থানায় নতুন ওসি যোগদান

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮৩ বার পঠিত

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধিঃ যশোর জেলার কেশবপুর, বাঘারপাড়া ও ঝিকরগাছা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তারা নিজ নিজ থানার দায়িত্বভার গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।
নতুন আদেশ অনুযায়ী, কেশবপুর থানায় কোর্ট ইনসপেক্টর মোসা. রোকসানা খাতুনকে ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে তার সুনাম রয়েছে। যশোরের প্রথম কোনো থানার নারী ওসি হিসেবে যোগদান করেছেন।
অন্যদিকে, ঝিকরগাছা থানার ওসি শাহ জালাল আলমকে বদলি করে বাঘারপাড়া থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এছাড়া ঝিকরগাছা থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন ইনসপেক্টর গোলাম কিবরিয়া। এর আগে তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park