কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র চিফ রিপোর্টার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম দিদারের মাতা আছিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৯ টায় কুমিল্লার ময়নামতির শাহদৌলতপুর গ্রামের মৈশান বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক বিভিন্ন জটিলতায় হাসপাতাল এবং বাসায় চিকিৎসাধীন ছিলেন। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে, নাতি - নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক দিদারুল আলমের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা। সংগঠনটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
দিদারুল আলমের বাবা আলী আহাম্মদ মৈশান ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তিনি এক সময় ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার সদস্য ছিলেন।