1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মন্ত্রী হলেন বরুড়াকে নিয়ে সপ্ন দেখানো জাকারিয়া তাহের সুমন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৯ বার পঠিত

কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জাকারিয়া তাহের সুমন ১৯৬৪ সালে কুমিল্লা জেলার বরুড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা একেএম আবু তাহের বাংলাদেশে শিল্পপতি যিনি কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন।

জাকারিয়া তাহের ২০০৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের প্রার্থী হিসেবে কুমিল্লা-৭ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একেএম আবু তাহের মৃত্যুর পরে উপনির্বাচনের আহ্বান জানানো হয়েছিল, এতে তিনি বিজয়ী হন।

তিনি ২০০৮ সালের অক্টোবরে গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের কার্যালয় হিসেবে ব্যবহার করার জন্য একটি অফিস করে দিয়েছিলেন।

জাকারিয়া তাহের ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে কুমিল্লা-৮ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। জাকারিয়া তাহের সুমন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী শফিকুল আলম হেলাল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park