1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নির্বাচনী মাঠে নামছে বিজিবি:দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি।
তিনি জানান, যশোর রিজিয়নের আওতাধীন ১৮টি জেলার ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। প্রতিটি উপজেলায় সর্বোচ্চ ৬টি প্লাটুন দায়িত্ব পালন করবে। এ ছাড়া ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কেএনাইন (K-9) ডগ স্কোয়াড, র‌্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF) ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৩টি জেলার ২১টি উপজেলার ১২টি সংসদীয় আসনে প্রায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এখানে ১৫টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে এবং প্রয়োজনে ড্রোন ও বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানান তিনি।

লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচন কমিশনের সকল নির্দেশনা মেনে দায়িত্ব পালন করবে। ভোটাররা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।”

তিনি আরও জানান, আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে পুরো অঞ্চলে বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন হবে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার করে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধেও কঠোর নজরদারি চালানো হবে।
প্রেস ব্রিফিংয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park