1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মেঘনায় সড়কের বেহাল দশায় থমকে গেছে সংবাদপত্রের সরবরাহ

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলায় একসময় সংবাদপত্রের পাঠকসংখ্যা ছিল আশপাশের অনেক উপজেলার তুলনায় বেশি। নিয়মিত পাঠকের পাশাপাশি গ্রামাঞ্চলেও দৈনিক পত্রিকা পৌঁছে যেত। তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গেছে। এর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে মেঘনা উপজেলা থেকে ভাটেরচর সড়কের প্রায় সাড়ে ৯ কিলোমিটার অংশের বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় এখন সেখানে পত্রিকার হকার পাওয়া যাচ্ছে না।

বিষয়টি নিশ্চিত করে বৃহত্তর কুমিল্লা জেলার পত্রিকার ডিলার মোহাম্মদ আলী বলেন, তিনি দীর্ঘদিন ধরে পত্রিকা সরবরাহের সঙ্গে যুক্ত। তবে হকারের অভাবে বর্তমানে মেঘনা উপজেলায় পত্রিকা পাঠানো সম্ভব হচ্ছে না। একটা সময় মেঘনা উপজেলায় প্রচুর পত্রিকা যেত, পাঠকসংখ্যাও ছিল সন্তোষজনক। কিন্তু এখন রাস্তার বেহাল দশার কারণে হকার খুঁজে পাওয়া যায় না।”

তিনি আরও বলেন, “শুনেছি ওই রাস্তায় দীর্ঘদিন ধরে মেরামতের কাজ চলছে। যদি কাজ শেষ হয়, তাহলে বেতন দিয়ে হলেও একজন হকার রাখবো। আর যদি এখনই হকার পাওয়া যায়, তাহলেও নিয়ে নিবো। মেঘনাতে আবার আগের মতো সংবাদপত্রের পাঠকসংস্কৃতি জাগিয়ে তুলতে চাই।”

এদিকে পাঠকদের অভিজ্ঞতাও মিলে যাচ্ছে এই সমস্যার সঙ্গে। চন্দনপুর বাজারের পল্লী চিকিৎসক জসীম উদ্দিন বলেন, “আমি নিয়মিত সংবাদপত্র পড়ার অভ্যাস গড়ে তুলেছিলাম। কিন্তু প্রায় পাঁচ বছর ধরে আমাদের এলাকায় কোনো পত্রিকা পৌঁছায় না। রাস্তার বেহাল অবস্থার কারণে হকার আসতে চায় না। এখন মোবাইলের খবরে নির্ভর করতে হয়, কিন্তু কাগজের পত্রিকা পড়ার যে স্বাদ ও বিশ্বাসযোগ্যতা, তা সেখানে পাই না।

মানিকারচর বাজারে অবস্থিত “মেঘনা জেনারেল হাসপাতালের” পরিচালক মোসাঃ সাথী আক্তার বলেন,
“একসময় প্রতিদিনই হাসপাতালে একাধিক দৈনিক পত্রিকা আসত। রোগী, স্বজন ও স্টাফরা সেগুলো পড়তেন। কিন্তু প্রায় চার-পাঁচ বছর ধরে পত্রিকা আসা বন্ধ। এর পেছনে একমাত্র কারণ এই সড়কের করুণ অবস্থা। একটি উপজেলার মানুষ যখন নিয়মিত সংবাদপত্র থেকে বঞ্চিত হয়, তখন সেটি শুধু যোগাযোগ সমস্যাই নয়, এটি তথ্য ও সচেতনতার সংকট।
এ বিষয়ে জানতে চাইলে মেঘনা উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম বলেন, “আশা করছি এই রাস্তাটির মেরামতকাজ খুব শিগগিরই সম্পন্ন হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park