1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুর বৃন্দাবনে সড়ক দুর্ঘটনার শিকার গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

মোঃ ফরহাদ,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। এই ঘটনায় বাসের সহকারী চালকের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অন্তত ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গণস্বাস্থ্য মেডিকেল কলেজের এমবিবিএস ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা একটি ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে শ্রীপুরে আসছিলেন। বৃন্দাবন এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কলেজের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম দায়িত্ব অবহেলার অভিযোগ তুলেছেন। শিক্ষার্থীদের দাবি:
​ভাড়া ও বাসের মান: ট্রেনিংয়ের কথা বলে ১০৩ জন শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকা করে নেওয়া হলেও যাতায়াতের জন্য অত্যন্ত নিম্নমানের ও জরাজীর্ণ বাস সরবরাহ করা হয়েছিল।শিক্ষার্থীদের অভিযোগ, বাসের চালক মাদকাসক্ত ছিলেন। তার বেপরোয়া ও অসতর্ক ড্রাইভিংয়ের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park