1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

তালা সার্জিক্যাল ক্লিনিক নিয়ে অপপ্রচার, স্বাস্থ্যসেবা বিঘ্নিতের শঙ্কায় স্থানীয়দের মাঝে ক্ষোভ 

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

এম ইদ্রিস আলী,স্টাফ রিপোর্টার:সাতক্ষীরার জেলার  তালা উপজেলায় অবস্থিত সার্জিক্যাল ক্লিনিক নিয়ে একটি মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে রীতিমত ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের বক্তব্যে জানা যায়, প্রত্যন্ত অঞ্চলে গরীব অসহায় মানুষদের নাম মাত্র মূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া সার্জিক্যাল ক্লিনিকটিকে নিয়ে একটি স্বার্থন্বেশী মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে প্রতিষ্ঠানটির মালিক বিধান চন্দ্র রায় কে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার পায়তারা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি বহিরাগত অজ্ঞাত এক মহিলা তালা সার্জিক্যাল ক্লিনিকে টাকা খুচরা করার জন্য আসে। রোগীদের নিকট থেকে টাকা খুচরাও করেন। তখন অজ্ঞাত মহিলার দেওয়া ওই টাকাটি জাল বলে রোগীর স্বজনরা চিহ্নিত করেন। তৎক্ষণাৎ তালা সার্জিক্যাল ক্লিনিক এর ভিতরে জাল টাকা সহ মহিলা ধরা পড়েছে বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। লোকজনের ডাক চিৎকারে আশপাশের সমস্ত লোক ক্লিনিকের ভিতরে জড়ো হয়ে যায় এবং ওই মহিলাকে টানাহেঁচড়া করতে থাকে।
পরবর্তীতে ক্লিনিক কর্তৃপক্ষ তালা থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। অথচ সেই ঘটনাটি কে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি স্বার্থন্বেষী চক্র স্বাস্থ্য সেবায় অগ্রনী ভূমিকা রাখা স্বনামধন্য প্রতিষ্ঠান তালা সার্জিক্যাল ক্লিনিক এর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ জানান, ঘটনাটি ঘটেছে একরকম আর প্রচার করা হচ্ছে অন্যটা।

এ বিষয়ে তালা বাসীর কাছে আহ্বান থাকবে কোন অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য। এ বিষয়ে ক্লিনিক মালিক বিধান চন্দ্র রায় বলেন,এর আগেও এমন ঘটনা দুইবার ঘটেছে তখন আমরা কাউকে শনাক্ত করতে পারি নি।
এবার রোগীরা জাল টাকা খুচরা করতে আসা মহিলা কে ধরে ফেলে। আমি তালা উপজেলা বাসীকে আশ্বস্ত করতে চাই
স্বল্প খরচে উন্নত চিকিৎসা দিয়ে স্বাস্থ্য সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে তালা সার্জিক্যাল ক্লিনিক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park