1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মেঘনার মৈশারচরে শীতার্তদের মাঝে নাজমুল হাসানের শীত বস্ত্র কম্বল বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন (নিজাম), কুমিল্লা (মেঘনা) প্রতিনিধিঃ- কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মৈশারচর গ্রামের শতাধিক শীতার্ত ও স্বল্পআয়ের এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় নাজমুল হাসান। তাঁর উদ্যোগে মৈশারচর গ্রামের শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান বলেন, “আমি আপনাদের সন্তান। এমপি-মন্ত্রী হই বা না হই, আমি সবসময় আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকবো। এই কনকনে শীতে ভালোবাসা ও উষ্ণতার ছোট্ট উপহার হিসেবে আপনাদের সাথে এই কনকনে শীত ভাগাভাগি করে নিতে এ শীতে সামান্য কম্বল বিতরণ করে আমি আপনাদের সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ, যেকোনো বিপদ-আপদে আপনারা আমাকে স্মরণ করবেন। ইনশাআল্লাহ আমি সবসময় আপনাদের পাশে থাকবো এবং পাশে থাকার চেষ্টা করবো।”
নাজমুল হাসান বলেন, সুস্থ থাকুন, উষ্ণ থাকুন, এই শুভকামনাই রইল।

এ সময় আরও উপস্থিত ছিলেন মৈশারচর ওয়ার্ডের সদস্য মো.রমজান আলী প্রধান, যুবনেতা হানিফ আবির, রাজা মিয়া, মানুন, জাকির, ছিদ্দিক, ছাত্রনেতা কাউসারসহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

স্থানীয়রা এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park