1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম.

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চল গাজীপুরে কর্মরত লক্ষাধিক শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষের চিকিৎসার প্রধান ভরসা শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল। সরকারি খরচে বিনামূল্যে বা স্বল্প ব্যয়ে চিকিৎসা পাওয়ার এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী দালাল সিন্ডিকেট সক্রিয় থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগীরা।অভিযোগ রয়েছে, হাসপাতালের কিছু অসাধু চিকিৎসক, নার্স, ব্রাদার, ওয়ার্ড বয়, আয়া, আনসার সদস্য এবং ইন্টার্নশিপে আসা নার্সিং ও ম্যাটস শিক্ষার্থীদের একটি অংশ এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। ইমার্জেন্সি ও বহির্বিভাগে বহিরাগত দালালদের অবাধ বিচরণ লক্ষ্য করা যায়। ইমার্জেন্সি বিভাগে জরুরি চিকিৎসা নিতে আসা রোগীদের কাছ থেকে টাকা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে। টাকা দিতে না পারলে রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করে চিকিৎসা না দিয়ে অন্যত্র রেফার করার ঘটনাও ঘটছে। বিশেষ করে রাতের বেলায় অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীদের আশপাশের নিম্নমানের ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন বাণিজ্য করা হচ্ছে। রাতের ডিউটিতে থাকা এক চিকিৎসকের বিরুদ্ধে ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন গ্রহণ ও দালালদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। তার দায়িত্বকালীন সময়ে ইমার্জেন্সি বিভাগে দালালদের তৎপরতা বেড়ে যায় বলে দাবি রোগীর স্বজনদের। এছাড়া গাইনি ও বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের অপ্রয়োজনীয় পরীক্ষার নামে কমিশন বাণিজ্য, হুইলচেয়ার ও ট্রলি ব্যবহারে বকশিস আদায় এবং প্রসূতি রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানোর অভিযোগও রয়েছে।নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের একটি অংশ দালালদের অবাধ প্রবেশে সহায়তা করছে বলেও অভিযোগ উঠেছে। সচেতন মহলের দাবি, অবিলম্বে এই দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সাধারণ মানুষের শেষ ভরসার এই হাসপাতালটি সাধারণ মানুষের জন্য চিকিৎসার সুব্যবস্থা করার আহ্বান জানান সাধারণ জনগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park