1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কালিগঞ্জ এসিল্যান্ড অফিসকে নিয়ে অপপ্রচার, ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জ এসিল্যান্ড অফিসকে নিয়ে একটি পক্ষ অপপ্রচারে লিপ্ত হয়েছে এমনটাই দাবি স্থানীয়দের। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অনেকেই বলছেন একটি পক্ষ অনৈতিক সুবিধা নিতে না পেরে তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে।
সরজমিনে গিয়ে স্থানীয়দের কাছে জানা যায়, গত ১৬ নভেম্বর সাবেক জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ আকর্ষিক পরিদর্শনে যান
কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জয়পত্র কাটি ইউনিয়ন ভূমি অফিসে এসময়
ঝাড়ুদার নাসিমাকে বরখাস্ত করেন তিনি এবং রতনপুর এলাকার রমেশ চন্দ্র মন্ডলের স্ত্রীর দোকানের বিষয়টি ১ বছর পূর্বের।সে সময় সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল দায়িত্বে ছিলেন। ঐ সময় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার ভূমি বিষয়টি নিষ্পত্তি করেন।
পূর্বের মীমাংসিত বিষয়টিকে পুঁজি করে বর্তমান এসিল্যান্ড স্যার ও অফিসের কর্মচারীদেরকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে তারা এমনটাই দাবি স্থানীয়দের।
স্থানীয়রা আরো জানান,বর্তমান এসিল্যান্ড স্যার যোগদান করার পর থেকে সকল সরকারি নিয়ম-কানুন মেনেই সেবা প্রত্যাশীদের জন্য কাজ করে চলেছে।তিনি সকল দুর্নীতির ঊর্ধে থেকে দ্রুততার সাথে কাজ সম্পন্ন করছে ।অফিসের সকলেই স্যারের নির্দেশ মত সেবা দিয়ে যাচ্ছেন। কোন প্রকার অনিয়ম ও দুর্নীতি করার কেউ সুযোগ পাচ্ছে না।
বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খানের নিকট জানতে চাইলে তিনি বলেন,আমি সদ্য যোগদান করেছি,আমি যতদিন এই অফিসে থাকবো আমার অধীনস্থ কাউকে কোন প্রকার অনিয়ম দুর্নীতি করতে দিব না। যে বিষয় নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়ানো হচ্ছে তার কোন ভিত্তি নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park