1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে বাঘারপাড়ায় মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাসকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাসকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দুপুর ১টা ৪৫ মিনিটে তাঁর নিজ বাড়ির পাশের মাঠে তার মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। পরে জাতীয় পতাকায় মোড়ানো মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তার জানাজা নামাজের পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস (৭৮) বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার জানাজা নামাজে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মোসলমান অংশগ্রহণ করেন। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park