1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক শোয়ায়েব আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক ও দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শোয়ায়েব হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ৯টায় ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শোয়ায়েব সদর উপজেলার কুতুবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ জানায়, ২০২০ সালের ২১ ফেব্রুয়ারির মারামারির একটি মামলায় শোয়ায়েবকে ২ বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করে আদালত। চলতি বছরের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়।
মামলার বাদী শামসুর রহমান জানান, মাদ্রাসা ম্যানেজিং কমিটি গঠন নিয়ে পূর্ব বিরোধের জেরে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি তাকে লাঠি-রড দিয়ে মারধর করা হয়। মামলায় অন্য আসামিরা খালাস পেলেও শোয়ায়েব দোষী সাব্যস্ত হন। তার রাজনৈতিক পরিচয় স্পষ্ট নয়; তিনি এনসিপির নিয়োজিত নেতা না হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠক হিসেবে কাজ করতেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park