1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে দুই বছরে ৩৮ অভিযোগের অনুসন্ধান : ২২ মামলা, চার্জশিট ১৪

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মঙ্গলবার যশোর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সনাক যশোর ও টিআইবির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাপতির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন- ২০২৪ ও ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৮টি অভিযোগের অনুসন্ধান করেছে। ২০২৪ সালে ১৪টি ও ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২৪টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ২২টি মামলা তদন্ত সম্পন্ন হয়েছে। ২০২৪ সালে ৬টি ও ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৬টি। তদন্ত শেষে চার্জশিট হয়েছে ১৪টির, এর মধ্যে ২০২৪ সালে ৬টি ও ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৮টি মামলা।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন- পৃথিবীর অনেক পরীক্ষার মধ্যে একটি হল দুর্নীতি। নিজের অজান্তে মানুষ দুর্নীতি করে ফেলে। আমাদের সবার যে দায়িত্ব আছে, সেটা সঠিক ভাবে পালন করলে দুর্নীতি প্রতিরোধ করা যাবে। কষ্টের মাঝে যারা দুর্নীতিগ্রস্ত না হয়, তারা সব কাজে সফল হয়। আগামী প্রজন্মকে সৎ,সততা ও নিষ্ঠাবান হিসেবে গড়ে তুলতে হবে।বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন টিআইবির সাবেক সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, সদস্য অধ্যাপক ফারহানা হক, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইফফাত জামান রায়া, সাবনুল নাহারিন সুলেরী, জিলা স্কুলের ছাত্র ফাইরুজ তাহসিন, কালেক্টরেট স্কুলের ছাত্র তানভীর হাসান প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ।অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠান শুরুর পূর্বে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park