1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুরে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলা বাদী ও শিক্ষকের ওপর হুমকির সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাধখলা এলাকাতে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলার বাদীর ওপর নানাভাবে হুমকি-ধামকির অভিযোগ উঠেছে। সোমবার সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রীর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মোহাম্মদ খাইরুল ইসলাম।

তিনি জানান, গত ২২ অক্টোবর তার মাদ্রাসার ১০ বছর বয়সী এক ছাত্রীকে শামীম প্রধান নামে এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় মামলা হয়েছে। মামলার পর থেকেই অভিযুক্ত শামীম প্রধান ও তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে তাকে ভয়ভীতি দেখাচ্ছে এবং মাদ্রাসা পরিচালনা করতে না দেওয়ার হুমকি দিচ্ছে বলে দাবি করেন তিনি।

খাইরুল ইসলাম আরও বলেন, ভুক্তভোগী ছাত্রী আদালতে (গাজীপুর ম্যাজিস্ট্রেট আদালত) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরপরও অভিযুক্ত পক্ষ উল্টো তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

তিনি অভিযোগ করেন, গতকাল আমার বিরুদ্ধে ভিত্তিহীন ও অসত্য সংবাদ প্রচার করা হয়েছে—যা তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি ন্যায়বিচার চাই। একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দোষীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা আমাকে নানা মিথ্যা অপপ্রচারে জড়িয়ে ফেলার চেষ্টা করছে।”

এ ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park