1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কোটচাঁদপুরে জাতীয় প্রাণীসম্পদ মেলার শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর: ‘‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে উদ্বোধন হয়েছে জাতীয় প্রাণিসম্পদ ও প্রদর্শনী মেলা -২০২৫। যা চলবে আজ থেকে (২রা ডিসেম্বর) পর্যন্ত।

দিবসটি পালন উপলক্ষ্যে (২৬ নভেম্বর) বুধবার সকালে কোটচাঁদপুর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে র‌্যালি শেষে হাসপাতাল কম্পাউন্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম।

সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. জিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেন, উপজেলা সিনিয়র মৎস অফিসার দ্বীন ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তরুন কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, তথ্য কর্মকর্তা তানিয়া সুলতানা, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার সহ উদ্যোগতা, পোল্ট্রিখামারী ও ডেইরী খামারী মালিক সহ নানা শ্রেণী পেশার মানুষ ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হারুন অর রশীদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের জায়গা কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরে প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের কথা বলেন। আমিষের ঘাটতি পূরনে ডিম, দুধ ও মাংস উৎপাদন বেড়ে দেশ আজ স¦য়ংসম্পূর্ণ হয়েছে বলে তারা জানান এবং পশুর রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন। ডেইরী খামারী মালিকদের পক্ষে বক্তব্য রাখেন জান্নাতুল ও পোল্ট্রি খামারীদের পক্ষে বক্তব্য দেন জামেলা খাতুন।

আলোচনা সভা শেষে দেশি প্রাণী গরু, মহিষ, ছাগল, ভেড়া, মুরগী, বিড়াল, দুধের তৈরি বিভিন্ন খাবার, বিভিন্ন কোম্পানির ওষুধের স্টল প্রদর্শন করেন অতিথিরা। মেলা চলবে সপ্তাহব্যপী ২রা ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে মেলা শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park