
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লার দেবিদ্বারে বদিউল আলম বদু নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। বদিউল আলম বদু দেবিদ্বার পৌর এলাকা ভিংলাবাড়ি গ্রামের মৃত. সোয়া মিয়ার ছেলে সামাজিক গণ যোগাযোগ মাধ্যম সহ সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন একাধিক কুচিক্রি মহল। দেবিদ্বার পৌর বিএনপি’র ২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদে থাকায় আওয়ামী সরকারের শাসনামলে রাজনৈতিক একাধিক মামলায় আসামি হয়েছেন বদিউল আলম। বর্তমানেও তিনি ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা যায়, (৭ নভেম্বর) শুক্রবার রাতে বদিউল আলমের বড় ছেলে আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারণে জিজ্ঞাসাবাদের জন্য বদিউল আলম কে থানায় নিয়ে যায় পুলিশ। বদিউল আলম বিএনপি নেতা হওয়ার সুবাদে সিনিয়র বিএনপি’র নেতাদের স্পষ্ট অবস্থানের কারণে ওই সময় পুলিশ ছেলে সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয়। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে একাধিক কুচুক্রি মহল অপপ্রচার চালাচ্ছেন। এবং সাংবাদিকদের কাছেও মিথ্যা তথ্য দিয়ে আওয়ামী লীগ নেতা বানানোর পাঁয়তারা করছেন। যা নিয়ে এলাকার সচেতন মহলে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেবিদ্বার পৌর বিএনপির ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদু বলেন, আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে বিএনপির রাজনীতি দিয়ে। ফ্যাসিস্ট সরকারের আমলে দলের দায়িত্ব পালন করতে গিয়ে একাধিক মামলার শিকার হয়েছি। ২০১৩ সালে বিএনপির ডাকা হরতালের কর্মসূচি পালন করতে গিয়ে একটি মামলার ১৪’শ আসামির মধ্যে ৪৯ নম্বর আসামি করা হয়েছিল আমাকে। ২৪শে’র জুলাই আন্দোলনের পর আমার রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা তথ্যপ্রযুক্তির সহায়তা আমার বিভিন্ন ছবি এডিট করে সামাজিক গণযোগ যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছেন। সম্প্রতি একটি ভুয়া ছবি বানিয়ে ৪ আগস্ট আমি ছাত্র আন্দোলনের বিপক্ষে দেবিদ্বার ছিলাম বলে দাবি করা হচ্ছে। প্রকৃতপক্ষে ওই ছবি আমার নয় এবং ওইদিন আমি নিজ বাড়িতেই অবস্থান করছিলাম। আমাকে নিয়ে অপপ্রচার সহ এসব কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে দেবিদ্বার পৌর বিএনপির সভাপতি ভিপি মাহফুজ বলেন, বদিউল আলম বদু’র বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানিয়ে তিনি বলেন , বদু দীর্ঘদিনের বিএনপি ত্যাগী ও দলের নিবেদিত প্রাণ। তাঁর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ভিত্তিহীন। এই ধরনের মিথ্যাচার করে তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন,আমি বিএনপির প্রকৃত সৈনিক। অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে কেউ আমার রাজনৈতিক আদর্শ থেকে আমাকে সরাতে পারবে না।”