1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লায় শিক্ষকদের বিক্ষোভ, তিন দাবিতে স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২২৫ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ৫ শতাংশ ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তাদের তিনটি গুরুত্বপূর্ণ দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। ২১ অক্টোবর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা টাউনহলের সামনে আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষকদের মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া প্রদান, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা। শিক্ষকদের পক্ষ থেকেএই তিনটি মূল দাবি তুলে ধরা হয়। এই দাবিগুলোর বাস্তবায়নের জন্য দেশের বিভিন্ন জায়গায় টানা অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এসময়, শিক্ষকরা কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সারের কাছে তাদের দাবিসম্বলিত স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক ফেডারেশন কুমিল্লা জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মুহাম্মদ, শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা এমদাদুল হক মামুন, সাধারণ সম্পাদক অধ্যাপক আবু আকমান মাসুউদ মজুমদার, সিনিয়র সহসভাপতি ইফতেখার আলম ভূঁইয়া, কুমিল্লা হাইস্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরসহ স্থানীয় শিক্ষক নেতারা। এছাড়া, সম্প্রতি সরকার এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ৫ শতাংশ ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park