1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে ছোট বোনকে জিন ছাড়াতে গিয়ে ধর্ষণের শিকার বড় বোন

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৪৯ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত আব্দুল কাদের জিলানীর ছেলে কুদ্দুস মিয়া নামে এক কবিরাজের কাছে ছোট বোনকে জিন ছাড়াতে গিয়ে ধর্ষনের শিকার হয়েছে উপজেলার ফুলতলী গ্রামের শারমিন আক্তার মিম(১৯) নামে এক গৃহবধূ৷ এই ঘটনায় ভিক্টিমের মা জোসনা বেগম ২০ অক্টোবর (সোমবার) দেবিদ্বার থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৩০ জুন সকালে শারমিন তার ছোট বোন নাসরিন আক্তারকে জিন ছাড়াতে কবিরাজ কুদ্দুস মিয়ার বাড়িতে নিয়ে যান। সেখানে কুদ্দুস নানা প্রলোভন দেখিয়ে তাকে বসতঘরের একটি গোপন কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। এরপর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিক্টিমের কাছ থেকে প্রায় এক লক্ষ পঁইতাল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয়। দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে এবং পরবর্তীতে আরও মোটা অঙ্কের টাকা দাবি করে।ভিক্টিম শারমিন আক্তার মিম সাংবাদিকদের বলেন, “কুদ্দুস প্রথমে চিকিৎসার নামে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্টাম্পে আমার স্বাক্ষর নেয়। পরে একদিন আমাকে জোর করে ধর্ষণ করে ভিডিও ধারণ করে আমার ইমুতে পাঠায় এবং টাকা দাবি করে। আমি বিভিন্নভাবে টাকা দিলেও সে একাধিকবার জোর করে সম্পর্ক করেছে। পরে আমার ভাইকে বিদেশ পাঠানোর নাম করে আরও ৩ লাখ টাকা নেয়। টাকা ফেরত চাইলে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় এবং শেষমেশ আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের কাছে ভিডিও পাঠিয়ে দেয়।”
ভিক্টিমের মা জোসনা বেগম বলেন, “ভণ্ড কবিরাজের ফাঁদে পড়ে আমার তিনটি পরিবার ভেঙে গেছে। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই।” এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ইদ্দিস মিয়া জানান, “ঘটনার বিষয়টি আমরা জেনেছি। দুই পক্ষকে নিয়ে সামাজিক সালিশের আহ্বান জানিয়েছিলাম, কিন্তু মেয়ের পক্ষ আসেনি।”অন্যদিকে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মঈনউদ্দিন বলেন, “ভিক্টিমের মায়ের লিখিত এজাহার পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে অভিযুক্ত কবিরাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park