1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

আড়াইহাজারে দাম্পত্য কলহের জেরে বাবার বাড়িতে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পঠিত

ষ্টাফ রিপোর্টার, আড়াইহাজার (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দাম্পত্য কলহের জেরে বাবার বাড়িতে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার আড়াইহাজার পৌরসভার শিবপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ফাতেমা ওই এলাকার রূপ মিয়ার মেয়ে বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস আগে ফাতেমা বাবার বাড়িতে চলে আসেন এবং সেখানেই অবস্থান করছিলেন।

স্বজনরা জানান, সোমবার রাতের দিকে ফাতেমা তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় আবারও তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। এ সময় স্বামীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি অভিমান করে পড়েন। পরে গভীর রাতে বাবার বাড়ির টিনশেড ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন বলে পরিবারের সদস্যরা জানান।

মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা ফাতেমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ফাতেমাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে এমন মর্মান্তিক ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park