1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুরে কিশোর মাদ্রাসা ছাত্রকে মারধরের অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

গাজীপুর জেলা প্রতিনিধি: জয়দেবপুর থানাধীন পিরুজালী আলীমপাড়া এলাকায় পিরুজালী মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও আরও একজনের বিরুদ্ধে এক কিশোর ছাত্রকে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের পিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মোঃ সুরুজ আলী (৫৪), পিতা-মৃত মোঃ ইদ্রিস আলী, সাং-পিরুজালী (আলীমপাড়া), জয়দেবপুর, গাজীপুর উল্লেখ করেন, তাঁর ছেলে মোঃ জাহিদ হোসেন (১৫) পূর্বে পিরুজালী মডেল মাদ্রাসার হেফজ বিভাগে অধ্যয়নরত ছিল। পরবর্তীতে ২০২৫ সালের এপ্রিল মাসে তাকে অন্য একটি মাদ্রাসায় ভর্তি করানো হয়।

অভিযোগে বলা হয়, গত ১৪ অক্টোবর ২০২৫ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে জাহিদ রসুল মার্কেট সংলগ্ন পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় ২নং বিবাদী মোঃ আইয়ুব (৪০) তাকে ডাক দিয়ে পিরুজালী মডেল মাদ্রাসার ভবনে তুলে ৩য় তলার ছাদে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিবাদী ১নং মোঃ খোরশেদ দেওয়ান (৪৫) লোহার রড হাতে নিয়ে হাজির হন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদীদ্বয় জাহিদের কাছে জানতে চান সে মাদ্রাসার সাবেক ছাত্র আঃ রহিম (১৭) কে দেখেছে কি না। জাহিদ অস্বীকার করলে বিবাদী খোরশেদ দেওয়ান হাতে থাকা দুই ফুট সাইজের লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নিলাফোলা ও গুরুতর রক্তাক্ত জখম সৃষ্টি করে। মারধরের এক পর্যায়ে জাহিদ মাটিতে পড়ে চিৎকার শুরু করলে আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে তাকে মাদ্রাসার মূল ফটক দিয়ে বের করে দেওয়া হয়।

পরে গুরুতর আহত অবস্থায় ছেলে বাড়ি ফিরে ঘটনা জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়স্বজনের সাথে পরামর্শক্রমে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা সময় বিলম্ব হয় বলে জানান অভিযোগকারী।

এ বিষয়ে জয়দেবপুর থানা পুলিশ জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ধারাবাহিক পর্ব-১

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park