
গাজীপুর শ্রীপুর প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর শ্রীপুর গৌসিংগা ইউনিয়নে লিফলেট বিতরণ করেছেন উপজেলা বিএনপি। রবিবার (১৯ অক্টোবর) উপজেলার গোসিংগা ইউনিয় বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ডাক্তার শফিকুল ইসলামের সভাপতিতে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা রুহুল আমিন গাজীপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য জনাব সাখাওয়াত হোসেন সবুজ শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ গাজীপুর সম্পাদক জনাব আত্রারুল আলম মাস্টার ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।সাখাওয়াত হোসেন সবুজ বলেন, যদি জনগণের রায় নিয়ে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সব পদক্ষেপ নেওয়া হবে ৩১ দফা কর্মসূচিতে তা বিস্তারিত তুলে ধরা হয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এই ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিতে হবে। জনাবরুল্লাহ মাস্টার বলেন, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এই ৩১ দফা নিয়ে দীর্ঘদিন আগে থেকে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন, এবং ৩১ দফায় জনগণের সকল সমস্যার সমাধান সম্ভব, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে ৩১দফার আলোকে রাষ্ট্র গড়ে তোলা হবে। এ সময় উপজেলা এবং পর বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।