1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

হাসনাত আব্দুল্লাহর উদ্যোগে কুমিল্লা-সিলেট মহাসড়ক দেবিদ্বার অংশে সংস্কার কাজ শুরু

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ বার পঠিত

মোঃ ফারুক হোসাইন জনি কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উদ্যোগে,কুমিল্লা সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশের সংস্কার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ঠিকাদারি প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে দোয়া মাহফিলের মাধ্যমে ২৫২ মিটার দৈর্ঘ্যের সড়ক উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ৪ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার ৯৩৩ টাকা ব্যয় নির্ধারিত এই প্রকল্পটি বাস্তবায়ন করছে অপ্সরা ট্রেড ইন্টারন্যাশনাল। উদ্বোধনী অনুষ্ঠানে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ এই সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসছিল। অবশেষে সরকার প্রকল্পটি অনুমোদন করেছে। দ্রুত কাজ শেষ করে জনদুর্ভোগ দূর করাই এখন আমাদের লক্ষ্য। কাজ শেষ হলে কুমিল্লাসিলেট মহাসড়ক ও দেবিদ্বার নিউমার্কেট এলাকার ভোগান্তি দূর হবে এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে। এর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।” স্থানীয় বাসিন্দারা জানান, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সিলেট হাইওয়ের দেবিদ্বার নিউ মার্কেট চত্বর পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ভাঙাচোরা অবস্থায় থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ সহ্য করতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, রোগীবাহী যানবাহন, এবং কৃষিপন্য পরিবহনের বড় ধরনের প্রতিবন্ধকতা দেখা দিত। সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্থি ফিরে এসেছে। স্থানীয় বাস, পণ্যবাহী ট্রাক ও সিএনজি চালকদের মধ্যেও আনন্দ দেখা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত প্রধান সমুন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়কারী সাইফুল ইসলাম শামীম ও মো. শামীম কায়সার, জাতীয় ছাত্রশক্তির প্রতিনিধি রাকিবুল ইসলাম (হৃদয়), সদস্য শফিকুল ইসলাম পাখি, মো. রায়হান আহম্মেদ, প্রতিনিধি মো. জয়নাল সরকার ও মো. জালাল আহমেদ এবং জাতীয় যুবশক্তির প্রতিনিধি ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অপ্সরা ট্রেড ইন্টারন্যাশনালের হিসাবরক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, “আবহাওয়া অনুকূলে থাকলে ২০২৬ সালের মার্চের মধ্যে কাজ সম্পন্ন হবে।” এছাড়া সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঞা বলেন, “দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় ছিল। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে সংস্কার কাজ শুরু হয়েছে। আশা করছি আগামী ৩৪ মাসের মধ্যেই কাজ শেষ হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park