1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

হবিগঞ্জের মাধবপুরে বাস উল্টে খাদে,শিশুসহ নিহত ২

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

আক্তার হোসাইন (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর,ঢাকা সিলেট মহাসড়কের বিজোড়া নামক স্থানে বাস উল্টে ৬ মাস বয়সি এক শিশু সহ দুইজন নিহত হয়েছেন।

এদের মধ্যে নিহত বাদল(২৫) ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের পন্টু মিয়ার ছেলে। নিহত শিশু ৬ মাস বয়সি আলী হায়দারের পিতার নাম ও ঠিকানা পাওয়া যায়নি।এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি, আবু তাহের দেওয়ান জানান, দূর্ঘটনাকবলিত বাসটি চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ মাজার জিয়ারত শেষে বিজয়নগরের বীরপাশায় ফেরার পথে সোমবার (২৭ অক্টোবর) সকাল ৭ টার সময় ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে বাদল নামের ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। পথচারীরা ৬মাস শিশুকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে এবং তার সটিক পরিচয় জানাতে পারেনি।পথচারীরা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগে যোগাযোগ করে জানা যায়, আহতদের কারো অবস্থাই আশংকাজনক নয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park