1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানালেন বিএনপি নেতা বেলায়েত হোসেন বিল্লাল

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ সাম্প্রতিক একটি স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বেলায়েত হোসেন বিল্লাল। একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করে দেওয়ার যে অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছে, তাকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
​বিবৃতিতে বেলায়েত হোসেন বিল্লাল জানান, একটি মহল ব্যক্তিগত ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে এই মিথ্যা তথ্য ছড়িয়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, “উক্ত ঘটনার সাথে আমার কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। আমি কোনো ধরনের সালিশ বা সমাধানের উদ্যোগ গ্রহণ করিনি। একটি অপরাধমূলক বিষয়কে ভিন্ন খাতে প্রবাহিত করতেই স্বার্থান্বেষী মহল আমার নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।”
​তিনি আরও উল্লেখ করেন যে, এই ধরণের অপরাধের ক্ষেত্রে আইনের শাসনই শেষ কথা। তিনি কোনো অনৈতিক বা বেআইনি আপোষ-মিমাংসার সাথে জড়িত ছিলেন না এবং বর্তমানেও নেই।
​সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই না করে কাউকে নিয়ে মিথ্যা তথ্য না ছড়ানোর জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। একইসাথে, যারা এই অপপ্রচারের নেপথ্যে কাজ করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও প্রদান করেন তিনি। এলাকাবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি সত্যের পক্ষে থাকার অনুরোধ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park