1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস্ বিভাগের সাফল্য

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

*বিচ্ছিন্ন কব্জি পুনঃসংযোগ, উন্নতি না হওয়ায় পরবর্তী অপারেশনে বাদ দিতে হলো কব্জি,জটিল অপারেশনে প্রথমবার ব্যর্থ হলেও আমরা আশাবাদী -চিকিৎসকরা *

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস্ বিভাগের চিকিৎসকদের ৬ ঘন্টার অপারেশনে বিচ্ছিন্ন কব্জি পুনঃসংযোগের কয়েকদিন পর দ্বিতীয়বার অপারেশনের মাধ্যমে পুনঃসংযোজন অংশটি কেটে ফেলা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন এমন জটিল অপারেশন প্রথমবার ব্যর্থ হলেও আশাবাদী আগামীতে এ ধরনের অপারেশনে আমরা সাকসেস হবোই। এ ধরনের রোগীকে ঘটনার ৬ ঘন্টার ভিতরে অপারেশন করতে না পারলে সকল চেষ্টায় ব্যর্থ হবে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিশেষজ্ঞ ডা. প্রবীর কুমার দাস ও ডা. বি. কে. মন্ডল-এর নেতৃত্বে ১০ সদস্যের একটি অভিজ্ঞ মেডিকেল টিম প্রায় ৬ ঘণ্টাব্যাপী দীর্ঘ ও জটিল অপারেশন পরিচালনা করেন। আধুনিক মাইক্রোসার্জারি প্রযুক্তি ব্যবহার করে বিচ্ছিন্ন হাতের স্নায়ু, রক্তনালী, হাড় ও পেশি সফলভাবে পুনঃসংযোগ করা হয়। চিকিৎসকরা জানান, এটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে প্রথম সফল হাত পুনঃসংযোগ (রিপ্লান্টেশন) অপারেশন, যা চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ডাঃ বি. কে মন্ডল আরও বলেন,
অভিজিৎ রায়(১৮)কে গত বুধবার কব্জি হতে বিচ্ছিন্ন অংশকে দীর্ঘ ৬ ঘন্টা অপারেশন এর মাধ্যমে পুনঃসংযোজন করা হয়, যেটাকে রিপ্লান্টেশন সার্জারী বলা হয়। এটার সফলতার হার ৬০%। পুনঃসংযোজনের ৯ থেকে ১০ দিনের পর এটার পরবর্তী ফলাফল বুঝা যায়, বিচ্ছিন্ন অংশের দূরবর্তী অংশের রক্ত চলাচল অব্যাহত না থাকায় কব্জির উপরের অংশ হতে পুনরায়
বিচ্ছিন্ন অংশটিকে অপারেশনের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে।
তিনি বলেন, এখন সাতক্ষীরা মেডিকেলে জটিল অপারেশন করা সম্ভব হচ্ছে। ফলে রোগীদের আর উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা খুলনায় ছুটতে হচ্ছে না।
এই সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রমাণ হলো—সঠিক দক্ষতা, আধুনিক প্রযুক্তি ও আন্তরিক প্রচেষ্টা থাকলে জেলা পর্যায়েও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব।

উল্লেখ্য সরিষা মাড়াই মেশিনের ভয়াবহ দুর্ঘটনায় সম্পূর্ণ কব্জি বিচ্ছিন্ন হয়ে যাওয়া যুবক অভিজিৎ সাধু আশাশুনি উপজেলার কুন্দুড়িয়া গ্রামের বাসিন্দা। তার বাবা অমল সাধু এবং মা সুমিতা সাধু।
আহত অভিজিৎ সাধু জানান, প্রথম অপারেশনের পর কিছুটা সমস্যা থাকলেও দ্বিতীয় অপারেশনের পর তিনি বর্তমানে অনেকটা ভালো আছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগ বর্তমানে অত্যন্ত উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা দিচ্ছে। চিকিৎসকরা রোগীদের প্রতি আন্তরিক ও যত্নশীল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park